বগুড়ায় ৩ মাদকসেবীর কারাদন্ড

বগুড়ায় ৩ মাদকসেবীর কারাদন্ড

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ৩ জন মাদকসেবীকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড দেয়া হয়েছে। গত বুধবার রাত ৮টার দিকে ডিএনসির সহযোগিতায় ভ্রাম্যমান আদালত বগুড়া মহানগরীর খান্দার বিলের পাড় এলাকা থেকে তাদেরকে ৩০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে এই কারাদন্ড দেন।

ডিএনসি সূত্র জানায়, সাজাপ্রাপ্ত আসামিরা হলো মহানগরীর মালগ্রাম দক্ষিণপাড়ার মিঠু সেখের ছেলে মো: হ্নদয় শেখ (২৬), খান্দার পশ্চিমপাড়ার মৃত মেহের আলীর ছেলে শাকিব হোসেন (৩৬) ও মালগ্রাম মধ্যপাড়ার আব্দুল জলিলের ছেলে মিলু (৪০)।

ডিএনসি,বগুড়া এর 'ক' সার্কেলের একটি আভিযানিক টিমের সহযোগিতায় বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লক্ষণ চন্দ্র দাস,উপজেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আজাদ হোসেন, উপজেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহজালালের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনাকালে ওই এলাকা থেকে ওই তিনজনকে ৩০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। 

এরপর আসামি হৃদয় শেখকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা অর্থদন্ড, আসামি শাকিবকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা অর্থদন্ড এবং আসামি মিলুকে ৭ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০  টাকা অর্থদন্ড দেন ভ্রাম্যমান আদালতের ওই বিচারক গণ।

 

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177385