রাজধানীতে ডিএমপির অভিযান ২৪ ঘণ্টায় ৪৪৬ জন গ্রেফতার 

রাজধানীতে ডিএমপির অভিযান ২৪ ঘণ্টায় ৪৪৬ জন গ্রেফতার 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪৬ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫৬টি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই)  ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ২১ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩৮ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ১০৪ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৪৯ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৭৪ জন, মিরপুর বিভাগ কর্তৃক ৮৩ জন, গুলশান বিভাগ কর্তৃক ৩৮ জন, উত্তরা বিভাগ ৩৫ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক চারজনকে গ্রেফতার করা হয়। 
 
এসময় তাদের হেফাজত হতে একটি বিদেশি পিস্তল ম্যাগজিনসহ, মোট ৩ হাজার ৭৫৫ পিস ইয়াবা, ৯ কেজি  ৫ গ্রাম গাঁজা, ৭ গ্রাম হেরোইন, একটি মাইক্রোবাস, একটি কার্টার, একটি চাকু, পাঁচটি মোবাইল, একটি মোটরসাইকেল ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।
 
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে ডিএমপি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177306