ফিলিপাইনে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
ফিলিপাইনের ম্যানিলায় শুভেচ্ছা বিনিময় করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের সাইড লাইনে তারা এ শুভেচ্ছা বিনিময় করেছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জয়শঙ্কর তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছেন।
ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিয়েছেন খলিলুর রহমান। তার সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177305