দিনাজপুরের নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৭ মাদকসেবীর কারাদন্ড

দিনাজপুরের নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৭ মাদকসেবীর কারাদন্ড

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ২ দিনে ৭ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধান কান্তি হালদার আদালত পরিচালনা করে ওই কারাদন্ড প্রদান করেন।

গতকাল মঙ্গলবারের দন্ডপ্রাপ্তরা হলো জুমারপাড়া গ্রামের ফিরোজ কবির (২৫), উত্তর মুরাদপুর গ্রামের তরিকুল ইসলাম (৩২) ও শরিফুল ইসলাম (২১), কৃঞ্চপুর গ্রামের আল আমিন (৩২) ও তরিকুল ইসলাম (৪৫)।

অপরদিকে আজ বুধবার (২২ জুলাই) দন্ডপ্রাপ্তরা হলো- উত্তর মুরাদপুর গ্রামের বেলাল হোসেন (২২) ও কৃঞ্চপুর গ্রামের মনোয়ার হোসেন (৪০)। নবাবগঞ্জ থানার ওসি আব্দুল কুদ্দুস জানান, আজ বুধবার (২২ জুলাই) তাদের কারাগারে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177274