রংপুরে আরপিএমপির বিশেষ অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ১৯
রংপুর জেলা প্রতিনিধি: রংপুরে আরপিএমপির বিশেষ অভিযানে ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধারসহ বিভিন্ন অপরাধে ১৯জনকে গ্রেফতার করা হয়েছে। আরপিএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের সার্বিক দিকনির্দেশনা এবং নিবিড় তত্ত্বাবধানে মহানগর জুড়ে পরিচালিত টানা ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে আসামিদেরকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। আজ বুধবার (২২ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উপ-পুলিশ কমিশনার হাবিবুর রহমান।
পুলিশ জানায়, গোয়েন্দা বিভাগ (ডিবি’র) পৃথক অভিযানে ১১ জন, হারাগাছ থানার পৃথক অভিযানে ২জন, হাজীরহাট থানার অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় ১ জন, তাজহাট থানার পৃথক অভিযানে ২জন, কোতয়ালি থানার পৃথক অভিযানে ৩জনকে গ্রেফতার করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার হাবিবুর রহমান জানান, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177263