বগুড়ার কাহালুতে পানিতে ডুবে মারা যাওয়া ৩ শিশুর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জেলা প্রশাসক

বগুড়ার কাহালুতে পানিতে ডুবে মারা যাওয়া ৩ শিশুর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জেলা প্রশাসক

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা গুচ্ছ গ্রামে পুকুরের পানিতে ডুবে মারা যাওয়া ৩ শিশুর পরিবারকে আর্থিক ভাবে সহায়তা দিয়েছেন জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান।

গতকাল মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের পক্ষ থেকে দেয়া নগদ ৭৫ হাজার(প্রত্যেক শিশুর জন্য ২৫ হাজার করে) টাকা ওই ৩ শিশুর পরিবারকে প্রদান করা হয়েছে। এই অর্থ শিশুদের পরিবারের কাছে পৌছে দেন উপজেলা নির্বাহী অফিসার মোছা: মলিহা খানম।

এছাড়া কাহালু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই তিন শিশুর পরিবারকে নগদ ১০ হাজার করে ৩ জনকে ৩০ হাজার টাকা এবং ৩ বস্তা শুকনো খাবার প্রদান করে হয়েছে। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো: মাশরুবা আলম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গতকাল মঙ্গলবার দুপুরে ভালতা গুচ্ছ গ্রামে পুকুরের পানিতে ডুবে ওই গ্রামের রাজমিস্ত্রি ফারুক মন্ডলের ছেলে ফাইম(৮)তার মেয়ে সুরাইয়া(৬) এবং আসাদুলের ছেলে জাকিরুল(৬) মারা যায়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177255