রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ‘চকলেট বিক্রি করায় জরিমানা

রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ‘চকলেট বিক্রি করায় জরিমানা

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে আজ বুধবার (২২ জুলাই) দুপুর ১২টায় রাজশাহী মহানগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

বিএসটিআই’র গুণগত মানসনদ ও ছাড়পত্রবিহীন এবং বৈধ আমদানী ব্যতীত চোরাই পথে আনা বিদেশী ‘চকলেট ও লজেন্স’ বিক্রি করায় সাহেব বাজার কালীমন্দিরের গলিতে অবস্থিত রাহাত এন্টারপ্রাইজকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল, অকটেন ও ডিজেলের অবৈধ মজুত বন্ধ, গুজব প্রতিরোধ এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকল্পে নগরীর তালাইমারী এলাকায় অবস্থিত মেসার্স নয়ান পেট্রোলিয়াম এজেন্সী ও মেসার্স আফরিন ফিলিং স্টেশনে বিশেষ মনিটরিং পরিচালিত হয়।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা: ফারহানা হোসেনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177247