হাজারীবাগে ছুরিকাঘাতে যুবক নিহত
মফস্বল ডেস্ক: রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাগর হোসেন বুলেট (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে হাজারীবাগ ভাগলপুর লেনে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে হাজারীবাগ থানা পুলিশ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর পৌনে ৬টার দিকে তার মৃত্যু হয়।
সাগর হোসেন বুলেট হাজারীবাগ ভাগলপুর লেনের স্থানীয় বাসিন্দা। তার বাবার নাম মৃত শাহাদত হোসেন। সে পেশায় বেকার ছিল।হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) এবিএম তৌহিদ জানান, রাতে জরুরি সেবা ৯৯৯—এর মাধ্যমে খবর আসে যে, ভাগলপুর লেনে এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যান। তার মাথায় ছুরির একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি আরও জানান, কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এখনও জানা যায়নি। বিষয়টি নিয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177151