বগুড়ার সান্তাহারে ট্রেনে অভিযান চালিয়ে মাদক কারবারিকে গ্রেফতার
সান্তাহার (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সান্তাহার রেলওয়ে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ট্রেনে বিশেষ অভিযান চালিয়ে নেশা জাতীয় ট্যাবলেট ও এ্যাম্পোলসহ রনি হোসেন নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
রেলওয়ে থানা সুত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (২১ জুলাই) রাজশাহীগামী তিতুমীর ট্রেনটি সান্তাহার জংশন স্টেশনের তিন নম্বর প্লাটফমে অবস্থান করাকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই ট্রেনের একটি বগিতে রেলওয়ে পুলিশ অভিযান চালিয়ে ট্রেনের সিটে বসে থাকা যাত্রী রনি হোসেনকে (৩৯) তল্লাসী করে ৫০ পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৫ পিস এ্যাম্পোলসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত রনি হোসেন নওগাঁ সদরের মৃত আব্দুল মান্নানের ছেলে।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বলেন, এ ঘটনায় মাদক আইনে মামলা দিয়ে গ্রেফতারকৃত মাদক কারবারি রনি হোসেনকে আজ মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে বগুড়া আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177123