জয়পুরহাটের ক্ষেতলালে ২টি বেকারি কারখানায় বিএসটিআইয়ের অভিযান

জয়পুরহাটের ক্ষেতলালে ২টি বেকারি কারখানায় বিএসটিআইয়ের অভিযান

স্টাফ রিপোর্টার: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা প্রশাসন এবং বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়া এর সমন্বয়ে আজ মঙ্গলবার (২১ জুলাই) মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্টে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে, সঠিক প্রক্রিয়ায় প্রস্তুত না করে এবং বিএসটিআইয়ের মান সনদ গ্রহণ না করে ব্রেড ও কেক তৈরির অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় উপজেলার নিশ্চিন্তা বাজারের মায়া বেকারি ও রাখি বেকারির ১০ হাজার টাকা করে  মোট ২০ হাজার  জরিমানা করা হয়।

মোবাইল কোর্টটি পিরিচালনা করের ক্ষেতলাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুর রউফ। এসময়  বিএসটিআই আঞ্চলিক কার্যালয় বগুড়া অফিসের কর্মকর্তা তুষার সাহা। সার্বিক সহযোগীতা করেন সহকারী পরিচালক মোঃ দেলোয়ার হোসেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177084