গাইবান্ধার সাঘাটায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে শান্ত(২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২১ জুলাই) এ অভিযানটি পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত শান্ত উপজেলার জুমারবাড়ী ইউনয়নের মামুদপুর গ্রামের এনামুল হকের ছেলে। গ্রেফারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
সাঘাটা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে এ ধরণের আইনানুগ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177083