বিমান হামলা চালিয়ে গাজায় তিন শিশুসহ আরও পাঁচজনকে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক : ধ্বংস্তুপে পরিণত হওয়া গাজা সিটির সাবরা এলাকায় একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরাইলি বিমানবাহিনী। এতে তিন শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার গাজার আল-শিফা হাসপাতালের একটি সূত্রের বরাতে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।
উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে দ্রুত আল-শিফা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসকরা পাঁচজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ধ্বংসস্তূপের নিচে আর কেউ আটকে আছে কি না, তা দেখতে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177039