কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদ থেকে ৩০ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদ থেকে ৩০ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের কোলা সাঁতরে পাট কাটতে যাওয়ার সময় পানির স্রোতে তলিয়ে যাওয়া রাজারভিটা হাটিথানা এলাকার লিয়াকত আলী মন্ডল(৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার ৩০ ত্রিশ ঘণ্টা পর তার লাশ পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার দুপুরে উপজেলার থানাহাট ইউনিয়নের হাটিথানা পুটিমারী এলাকায় একটি হাঁড়ি সাথে নিয়ে ব্রহ্মপুত্র নদের কোলা সাঁতরে চরে পাট কাটতে যাচ্ছিলেন লিয়াকত আলী।

কোলার মাঝপথে প্রবল স্রোতে হাঁড়িটিতে পানি ঢুকলে তিনিসহ পানিতে তলিয়ে যান। এ ঘটনার ৩০ ঘণ্টা পর রাজারভিটা মাদ্রাসার সামনে ব্রহ্মপুত্র নদে তার লাশ পাওয়া যায়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176977