বগুড়াকে পরিচ্ছন্ন নগরী গড়তে ৭ সদস্যের কমিটি গঠন

বগুড়াকে পরিচ্ছন্ন নগরী গড়তে ৭ সদস্যের কমিটি গঠন

স্টাফ রিপোর্টার: বগুড়া জেলাকে পরিচ্ছন্ন ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার জন্য অংশীজনদের সাথে মত বিনিময় সভা আজ সোমবার (২০ জুলাই) অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সেমিনার কক্ষে অনুষ্ঠিত মত বিনিময় সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

সভায় বক্তব্য রাখেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, ডিডি এলজি রাজিয়া সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান, সিভিল সার্জন ডা. খুরশীদ আলম, বগুড়া জেলা বিএনপির সহসভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, বাপা সম্পাদক মো. জিয়াউর রহমান, পরিবেশ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মোহাম্মাদ মাহাথির, মো. ফজলুল হক প্রমুখ।

বগুড়া শহরকে একটি পরিছন্ন ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে  ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি  আগামী দশ কর্ম দিবসের মধ্যে প্রতিটি ওয়ার্ডে এ্যাডহক কমিটি গঠন করে জেলা প্রশাসক ও প্রশাসক, সিটি করপোরেশন এর নিকট জমা দিবেন।

কমিটির সদস্যরা হলেন-হামিদুল হক চৌধুরী, কালাম আজাদ, মাফতুন আহমেদ খান রুবেল . মো. রমজান আলী, প্রকৌশলী সাহাবুদ্দিন সৈকত,  মো. জিয়াউর রহমান ও  মো. ফজলুল হক।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176973