বগুড়ার দুপচাঁচিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে আহত যুবকের মৃত্যু
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা সদরে ডিমশহর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত যুবক শাওন তালুকদার সবুর (৩০) গতকাল রোববার দুপুরে ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
জানা গেছে, উপজেলার সদরে ডিমশহর তালুকদারপাড়া গ্রামের ইনছান আলী তালুকদারের ছেলে তার ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে দুপচাঁচিয়া মহিলা কলেজের পাশে ভাড়া বাসায় বসবাস করতেন। ঘটনার দিন ১৫ জুলাই বুধবার ছাদ থেকে নিচে রাখা মোটরসাইকেল উঁকি দিয়ে দেখতে গিয়ে পাশের বৈদ্যুতিক খুঁটির তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন।
এলাকার লোকজন তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বারডেম হাসপাতালে ভর্তি করা হলে চারদিন চিকিৎসাধীন থেকে অস্ত্রপ্রচরের পর গতকাল রোববার দুপুরে মারা যান তিনি।
আজ সোমবার (২০ জুলাই) সকাল ১০টায় তালুকদারপাড়ায় তার জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176960