ব্যাংক এশিয়া কার্ডহোল্ডারদের জন্য নাজিমগড় রিসোর্টে আকর্ষণীয় মূল্যছাড় 

ব্যাংক এশিয়া কার্ডহোল্ডারদের জন্য নাজিমগড় রিসোর্টে আকর্ষণীয় মূল্যছাড় 

কার্ডহোল্ডারদের বিশেষ ডিসকাউন্ট সুবিধা প্রদানের লক্ষ্যে সিলেটের নাজিমগড় রিসোর্ট লিমিটেড- এর সাথে পার্টনারশীপ চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া পিএলসি। চুক্তির আওতায় ব্যাংক এশিয়ার কার্ডহোল্ডারগণ নাজিমগড় রিসোর্টে রুম ভাড়ায় ৪০% পর্যন্ত মূল্যছাড় পাবেন। অফারটি ১ জুলাই ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে।

সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এক আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংক এশিয়ার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব কার্ডস, এডিসি ও ইন্টারনেট ব্যাংকিং জনাব জিশান আহাম্মদ এবং নাজিমগড় রিসোর্টের ডিরেক্টর জনাব আবু রুশদ তারেক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। 

এই পার্টনারশীপ ব্যাংক এশিয়ার কার্ডহোল্ডারদের জন্য আকর্ষণীয় লাইফস্টাইল সুবিধা নিশ্চিত করার অঙ্গীকারের প্রতিফলন। এটি কার্ডহোল্ডারদের জন্য নাজিমগড় রিসোর্টের প্রিমিয়াম সেবাসমূহ উপভোগের সুযোগ আরও সহজলভ্য করবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176952