সিদ্ধিরগঞ্জে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১২ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আলী আজগর (৪৫) নামে প্রতিবেশী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল রবিবার(১৯ জুলাই) রাতে সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা, শাপলা চত্বর সংলগ্ন সিটি গলির এক পাঁচতলা ভবনের পঞ্চম তলা থেকে আসামিকে গ্রেফতার করা হয়।

‎এর আগে, গত ১২ জুলাই রাত সাড়ে ৯টার দিকে ওই কিশোরীকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে বলে জানা গেছে। গ্রেফতার আলী আজগর একই এলাকার বাসিন্দা এবং ভিকটিমের প্রতিবেশী। 

‎পুলিশ জানায়, ঘটনার রাতে ভিকটিম টিভি দেখার উদ্দেশ্যে অভিযুক্তের বাসায় যায়। সেই সময় স্ত্রী বাসার বাইরে থাকার সুযোগে আলী আজগর এই ঘটনা ঘটানোর চেষ্টা করেন। শুক্রবার সন্ধ্যায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ সংবাদ পাওয়ার পর সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিম ও পরিবারের বক্তব্য শুনে অভিযুক্তকে গ্রেফতার করে।

‎সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, এ ঘটনায় মামলা মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176914