সোমবার শরিকদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী
বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা শরিক দল এবং জোটের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি বলেন, আগামীকাল সোমবার (২০ জুলাই) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176827