বগুড়ায় জুলাই স্মরণে জামায়াতের মহিলা বিভাগের দোয়া মাহফিল

বগুড়ায় জুলাই স্মরণে জামায়াতের মহিলা বিভাগের দোয়া মাহফিল

জামায়াত বগুড়া মহানগরীর মহিলা বিভাগ আয়োজিত মহান শহিদ জুলাই স্মরণে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রাক্তন ছাত্রীদের নিয়ে প্রীতিমিলনী ও দোয়া মাহফিল গতকাল শুক্রবার বিকেলে শহরের শহীদ টিটু মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

মহিলা বিভাগের সেক্রেটারি মরিয়ম বেগম মুন্নীর সভাপতিত্বে ও সাহিত্য সাংস্কৃতিক বিভাগের সম্পাদিকা খাদিজা রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পীস স্কুল এন্ড কলেজ বগুড়ার অধ্যক্ষ ড. ফাহমিদা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন, বগুড়া  কলেজের প্রভাষক সাইয়্যিদা ইফফাত আরা।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন-বদরুন্নেসা তানিয়া, আসমা সিদ্দিকা, মারুফা, রিজওয়ানা, নিশাত, মাওয়া, সায়মা, জিসান, নাঈমা, মারিয়া। অনুষ্ঠানে শিল্পীদের সমন্বয়ে জুলাই জাগরণী সংগীত, কাওয়ালী সংগীত ও দেশাত্মবোধক সংগীত পরিবেশন করা হয়।

একঝাঁক শিশু শিল্পীর সমন্বয়ে ‘জুলাই মানে নয়তো শুধু বড়দের জয়, জুলাই মানে ছোটোদের নতুন পরিচয়, নতুন সূর্যদয়, মজার টক শো’ গড়বো মোরা সোনার দেশ বাংলাদেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন তাহমিনা আক্তার।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176728