ঠাকুরগাঁওয়ে মোস্তাকিম নামে এক শিশুর পুকুরে ডুবে মৃত্যু

ঠাকুরগাঁওয়ে মোস্তাকিম নামে এক শিশুর পুকুরে ডুবে মৃত্যু

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : জেলার বালিয়াডাঙ্গী উপজেলার শাহবাজপুরে পুকুরে ডুবে মোস্তাকিম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়। আজ শনিবার (১৮ জুলাই) দুপুর পৌনে ১ টায় এ দুর্ঘটনা ঘটে।

বালিয়াডঙ্গী থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার চাড়োল ইউনিয়নের শাহবাজপুর গ্রামের মো: মজিবর রহমানের একমাত্র পুত্র সন্তান মোস্তাকিম বাড়িতে খেলা করছিলো। পরক্ষণে সকলের অগোচরে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে চলে যায়।

তাকে অনেক খোজাখুজি করে পাওয়া যায় না। এক পর্যায়ে ওই পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। এর আগেই তার মৃত্যু হয়। বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মো: বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176727