ঢাবিতে শিবিরের প্রোগ্রামে এসে ব্যারিস্টার আরমানের ফোন চুরি

ঢাবিতে শিবিরের প্রোগ্রামে এসে ব্যারিস্টার আরমানের ফোন চুরি

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় জুলাই প্রদর্শনীর আয়োজন করেছে। সেখান থেকে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমানের মোবাইল চুরির ঘটনা ঘটেছে।

আজ শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের স্মৃতিকে উজ্জীবিত রাখতে ঢাবির বটতলা এলাকায় ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় জুলাই প্রদর্শনীর আয়োজন করে।

প্রদর্শনীতে অংশ নিয়ে নিজের ভেরিফায়েড আইডি থেকে ফেসবুক লাইভ সম্প্রচার করছিলেন ব্যারিস্টার আরমান। এ অবস্থায় তার হাত থেকে মোবাইল ফোনটি চুরি হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের এজিএস মুশফিক তাজওয়ার মাহির বলেন, জুলাই প্রদর্শনীর অনুষ্ঠান থেকে ব্যারিস্টার আরমানের মোবাইল ফোনটি চুরি হয়েছে। ঘটনার পরপরই ব্যারিস্টার আরমান আমাকে নিয়ে শাহবাগ থানায় যান। সেখানে জিডি (সাধারণ ডায়েরি) করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176725