বগুড়ার সান্তাহারে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
সান্তাহার (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সান্তাহার পৌর শহরের কলসা এলাকার রথবাড়ি মহল্লা থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ ফাঁড়ির সদস্যরা। পুলিশ সুত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা পৌর শহরের কলসা এলাকার রথবাড়ী মহল্লার নিজ বাড়ি থেকে রেজাউন নবী (৬৬) নামের এক মাদক কারবারিকে ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। রেজাউন নবী রথবাড়ি এলাকার মৃত হাজি সাইফুজ্জামানের ছেলে।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, গাঁজাসহ গ্রেফতারকৃত আসামি রেজাউন নবীকে গতকাল শুক্রবার বিকেলে বগুড়ার আদালতে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176705