বগুড়ার কাহালুতে ট্যাপেন্টাডলসহ মাদক বিক্রেতা গ্রেফতার
কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালু থানার পুলিশ ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক বিক্রেতা মো: আলমগীর হোসেন ফকিরকে (৪০) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আলমগীর হোসেন উপজেলার কালাই ইউনিয়নের কালাই ঘোনপাড়া গ্রামের মৃত কাজেম ফকিরের ছেলে।
জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার বীরকেদার ইউনিয়নের ফকিরপাড়া গ্রামবাসীর সহায়তায় কাহালু থানার এএসআই মো:মোজাম্মেল ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করে।
এ ব্যাপারে তার বিরুদ্ধে কাহালু থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে গতকাল শনিবার বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176693