ক্যান্সার আক্রান্ত বাবাকে বাঁচানোর লড়াই বিপ্লবের

ক্যান্সার আক্রান্ত বাবাকে বাঁচানোর লড়াই বিপ্লবের

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের কুড়িবিশ্বা আমবাড়ি গ্রামের বাসিন্দা মোজাহারুল ইসলাম। তিস্তা নদীর ভয়াবহ ভাঙনে কয়েক দফায় হারিয়েছেন ভিটে-মাটি। পরে দিনমজুরির সামান্য আয়েই কোনোরকমে সংসার চালানোর পাশাপাশি চালিয়েছেন দুই সন্তানের লেখাপড়া। মেয়ের বিয়ে হলেও একমাত্র ছেলে বিপ্লবকে উচ্চ শিক্ষিত করার স্বপ্ন ছিল তার। সেই বিপ্লব এখন মাস্টার্সে পড়ছেন।

পড়াশোনার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত। কিন্তু চলতি বছরের শুরুতেই অসুস্থ হয়ে পড়েন মোজাহারুল ইসলাম। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, তিনি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত। দ্রুত উন্নত চিকিৎসার পরামর্শ দেওয়া হলেও সেই চিকিৎসার ব্যয় বহন করার সামর্থ্য নেই পরিবারের।

বিপ্লব বলেন, মানবিক মানুষদের কাছে বাবার জীবন বাঁচানোর জন্য সহযোগিতা ও দোয়া চাই। চিকিৎসার জন্য সহায়তা পাঠাতে আগ্রহীরা বিকাশ, নগদ ও রকেট নম্বর ০১৭৫৮-৬০০৪৬৩ এ সহযোগিতা পাঠাতে পারেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176615