নাটোরের সিংড়ায় খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাটোরের সিংড়ায় খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে সুরভী খাতুন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত সুরভী উপজেলার ছোট চৌগ্রাম সোনাপাড়া মহল্লার আব্দুল খলিলের মেয়ে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ শুক্রবার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে বাড়ির পাশে খালের পানিতে গোসল করতে নামে সুরভী। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর পেয়ে চৌগ্রাম ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।

তবে শিশুটিকে খুঁজে পাওয়া না যাওয়ায় রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দলকে আনা হয়। দীর্ঘ ৮ ঘণ্টার চেষ্টার পর সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল খালের পানির নিচ থেকে সুরভীর মরদেহ উদ্ধার করে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176600