ইরাকে হামলায় ৮ ইরানি কুর্দি বিদ্রোহী নিহত

ইরাকে হামলায় ৮ ইরানি কুর্দি বিদ্রোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের কুর্দিস্তান অঞ্চলে এক হামলায় ইরানি কুর্দি সশস্ত্র বিরোধী দলের আট সদস্য নিহত হয়েছেন। শুক্রবারের এই হামলার জন্য ইরানকে দায়ী করেছে দলটি।

কোমালা দলের নেতা ইদ্রিস কোলওয়াজি জানান, ভোরে সুলাইমানিয়া শহরের কাছে তাদের একটি শিবির ও আশপাশের এলাকায় ড্রোন ও রকেট হামলা চালানো হয়।

এতে তাদের আট সদস্য নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছেন। তবে হামলার বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176578