শিল্পী হাসমত ৫ হাজার আর্জেন্টিনা ভক্ত‘র শরীরে একে দিলেন পতাকা

শিল্পী হাসমত ৫ হাজার আর্জেন্টিনা ভক্ত‘র শরীরে একে দিলেন পতাকা

বেড়া(পাবনা) প্রতিনিধি: এক হাতে তুলি, অন্য হাতে আকাশি-সাদা রং। সামনে ৩০-৪০ জন শিশু-কিশোরের দীর্ঘ অপেক্ষা। কেউ গাল এগিয়ে দিচ্ছে, কেউ হাত। কেউ আবার আগেই আর্জেন্টিনার জার্সি পড়ে এসেছে। হাসিমুখে একজনের পর আরেকজনের মুখে একে দিচ্ছেন আর্জেন্টিনার পতাকা। কোনো বিরক্তি নয়, তুলি হাতে রিকশার কাছে গিয়ে শিশুর গালে একে দেন আকাশি-সাদা পতাকা। আর এই পতাকা আকার কাজটি তিনি করছেন একেবারেই বিনামূল্যে। 

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় পাবনার বেড়া পৌর এলাকার বনগ্রাম মহল্লায় চিত্রশিল্পী হাসমত আলী টোকোনের (৪৮) বাড়িতে এমন দৃশ্য দেখা যায়। গত বুধবার রাতের বিশ্বকাপ ফুটবলের সেমি ফাইনালে ইংল্যান্ডকে হারিয়েছে আর্জেন্টিনা। সেই ম্যাচ ঘিরে সকাল থেকেই তার বাড়িতে ভিড় করেছেন শিশু-কিশোর, তরুণ-তরুণী ও অভিভাবকেরা। 

চিত্রশিল্পী হাসমত আলী টোকোন বলেন, আর্জেন্টিনাকে ভালোবাসি বলেই এটা করি। আমার স্ত্রী, দুই সন্তান, পরিবারের সবাই আর্জেন্টিনার সমর্থক। কেউ পতাকা আকাতে এলে টাকা নেওয়ার কথা মনেই আসে না। মানুষের আনন্দের অংশ হতে পারাটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176502