বগুড়ায় রথযাত্রা অনুষ্ঠিত
শহর প্রতিনিধি (বগুড়া) : বগুড়ায় জয় জগন্নাথ ধ্বনিতে অনুষ্ঠিত হয়েছে রথযাত্রা। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে এই উৎসব পালিত হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে রথযাত্রাটি মহানগরের সেউজগাড়ী আনন্দ আশ্রম মন্দিরের সামনে থেকে শুরু হয়। ভক্ত, শুভানুধ্যায়ীদের দড়ি টানার মাধ্যমে রথটি ইসকন মন্দির থেকে স্টেশন রোড হয়ে সাতামাথা অতিক্রম করে পৌঁছায় কালীতলা মন্দিরে। সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ি যাবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। স্কন্দপুরাণে বলা হয়েছে—রথে উপবিষ্ট বিগ্রহ দর্শন করলে পুনর্জন্মের বন্ধন থেকে মুক্তি লাভ হয়। রথযাত্রার সময় রথের দড়ি স্পর্শ করাকেও অত্যন্ত পুণ্য বলে মনে মনে করা হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বগুড়া মহানগর সহ-সভাপতি পরিমল প্রসাদ রাজ বলেন, রথযাত্রাটি কালীতলা মন্দির হয়ে আবারও ইসকন মন্দিরে পৌঁছেছে। সেখান থেকেই উল্টোরথযাত্রা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, আজ থেকে ঠিক নয়দিন পর রথটি আবার উল্টোপথে যাত্রা করে ফিরে আসবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176494