চট্টগ্রামে লবণ কারখানায় আগুন, ১০ শ্রমিক দগ্ধ

চট্টগ্রামে লবণ কারখানায় আগুন, ১০ শ্রমিক দগ্ধ

মফস্বল ডেস্ক : চট্টগ্রামের বোয়ালখালীতে লবণ কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। এসময় আগুনে ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) পশ্চিম গোমদণ্ডী এলাকায় কনফিডেন্স লবণ কারখানায় এ আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার বলেন, আগুনে দগ্ধ অবস্থায় ১০ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা গুরুতর।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176451