ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা ও ছেলে মারা যান। আজ বুধবার (১৫ জুলাই) বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এরা হলেন- সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মোহাব্বতপুর গণেশপার গ্রামের আনোয়ার প্রভু (৫৫) ও তার ছেলে নিমাই (২৩)।
এলাকাবাসী জানান, সকালে বাড়ির পাশের পাটক্ষেতে আনোয়ার ও তার ছেলে নিমাই একসাথে পাট কাটতে যান। দুপুরের দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে বাবা ও ছেলে ঘটনাস্থলেই মারা যান। জামালপুর ৬ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন সদস্য কবিন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176422