অতিরিক্ত পুলিশ সুপারসহ ৫ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদ মর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।
আজ বুধবার (১৫ জুলাই) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রজ্ঞপনে এ বদলি করা হয়।
বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন- পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইনকে পিরোজপুর, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার ও বর্তমানে মিশন শেষে পুলিশ সদর দপ্তরের রিপোর্টকৃত মো. মাহমুদ খানকে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ সার্কেল, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার ও বর্তমানে মিশন শেষে পুলিশ সদর দপ্তরে রিপোর্টকৃত এস এম মনসুর মূসাকে হবিগঞ্জ সদর সার্কেল, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার ও বর্তমানে মিশন শেষে পুলিশ সদর দপ্তরের রিপোর্টকৃত মো. মেহেদী হাসান শাতিলকে পুলিশ সদর দপ্তরে ও ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (পেট্রোল) তারিক লতিফকে হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।