গাজীপুরে নিখোঁজের ১৫ দিন পর বৃদ্ধের কঙ্কাল উদ্ধার

গাজীপুরে নিখোঁজের ১৫ দিন পর বৃদ্ধের কঙ্কাল উদ্ধার

নিখোঁজের ১৫ দিন পর গাজীপুরের শ্রীপুর উপজেলার নিজমাওনা এলাকায় জঙ্গল থেকে এক বৃদ্ধের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (১৬ জুলাই) দুপুরে কঙ্কালটি উদ্ধার করা হয়েছে।

নিহতের নাম- শামসুল হক (৭০)। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, গাজীপুরের শ্রীপুর উপজেলার নিজমাওনা এলাকায় মেয়ের বাড়ি বেড়াতে যায় শামসুল হক। গত প্রায় ১৫দিন আগে সেখান থেকে তিনি নিখোঁজ হয়।

এরপর তার পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। এক পর্যায়ে বুধবার দুপুরে নিজ মাওনা এলাকায় একটি জঙ্গলের ভেতর তার কঙ্কাল পড়ে থাকতে দেখে এলাকাবাসী।
পরে বিষয়টি জানাজানি হলে শামসুল হকের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে পড়ে থাকা জামা কাপড় দেখে তার লাশ বলে শনাক্ত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে। 

নিহতের জামাতা কাওসার মিয়া বলেন, ১৫ দিন আগে তার শ্বশুর শামসুল হক নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরেও তার সন্ধান পাওয়া যায়নি। কঙ্কালের পাশে জামা কাপড় দেখে লাশ শনাক্ত করা হয়েছে। 

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা জানান, একটি পরিবার কঙ্কালের পাশে জামা কাপড় পড়ে থাকতে দেখে লাশ শনাক্ত করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176383