ইসলামাবাদ সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গেলো ইরান

ইসলামাবাদ সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গেলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গেলো ইরান। মঙ্গলবার (১৪ জুলাই) দেশটির উপ—পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি দেশটির আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এক সাক্ষাৎকারে তাসনিম নিউজকে ঘারিবাবাদি বলেছেন, গত এক সপ্তাহের বেশি সময় ধরে মার্কিন বাহিনীর হামলার জবাব দিতে ও হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘আসন্ন আগ্রাসন’ প্রতিহত করতে এই পদক্ষেপ নিয়েছে ইরান সরকার। উপ—পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, হরমুজ প্রণালিতে নিজেদের সার্বভৌম অধিকার ইরান যে কোনো মূল্যে রক্ষা করবে। এর সঙ্গে ইরানের জাতীয় নিরাপত্তার ব্যাপারটি সরাসরি জড়িত। আমরা আর কোনো ইস্যুতে কখনো যুক্তরাষ্ট্রকে সঙ্গে আলোচনার জন্য অনুরোধ করবো না।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র—ইরান যুদ্ধের শুরু ও টানা ৪০ দিন তা অব্যাহত থাকার পর ৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে তেহরান এবং ওয়াশিংটন। এর দুই মাসেরও বেশি সময় পর ১৭ জুন পাকিস্তানের মধ্যস্থতার ভিত্তিতে ইসলামাবাদ সমঝোতা চুক্তি (ইসলামাবাদ এমওইউ) স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ১৪টি শর্ত সম্বলিত সংক্ষিপ্ত সেই চুক্তিটির একটি শর্ত ছিল—আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজগুলো লক্ষ্য করে হামলা বন্ধ করবে ইরান এবং তার পরিবর্তে দেশটির তেলের ওপর জারি করা রপ্তানি নিষেধাজ্ঞা ও বন্দরগুলো থেকে অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র। সূত্র : পাকিস্তান টুডে

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176289