বগুড়ায় অপহৃত কিশোরী উদ্ধার প্রধান আসামি গ্রেফতার

বগুড়ায় অপহৃত কিশোরী উদ্ধার প্রধান আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় অপহৃত ১৫ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার এবং এ ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-১২ বগুড়ার সদস্যরা গতকাল সোমবার দিবাগত রাত পোনে একটার দিকে কাহালু উপজেলার  ভোলতা খানপাড়া এলাকায় অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার ও ওই আসামিকে গ্রেফতার করে।
র‌্যাব সূত্র জানায়, গ্রেফতারকৃত আসামি মো. রাহুল হোসেন (২৪) কাহালু উপজেলার ভোলতা গ্রামের শাহিনুর ইসলামের ছেলে।

মামলার আর্জিতে উল্লেখ করা হয়, গত ১৫ জুন সকাল ৭ টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় আদমদিঘী হাসপাতালের সামনে আসামি রাহুল তার সহযোগীদের নিয়ে মেয়েটিকে অপহরণ করে সিএনজি চালিত অটোরিকশা করে নিয়ে যায়। এসময় আসামিরা মেয়েটির কাছ থেকে সোনার চেইন ও কানের দুলও ছিনিয়ে নেয় বলে মামলায় অভিযোগ করা হয়।

এদিকে এই মামলার প্রেক্ষিতে আসামিদের ধরতে র‌্যাব-১২ বগুড়ার সদস্যরা অভিযানে নামে। অভিযানকালে ওই মেয়েটিকে উদ্ধার ও প্রধান আসামি রাহুলকে গ্রেফতার করা হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176261