চার মন্ত্রীর পরিবর্তন চাইলেন নাসীরুদ্দীন

চার মন্ত্রীর পরিবর্তন চাইলেন নাসীরুদ্দীন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী দেশের চার মন্ত্রণালয়ের মন্ত্রীর পরিবর্তনের দাবি জানিয়েছেন।মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান। পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতকে আরও গতিশীল করতে অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী—এই চারজনকে পরিবর্তন করা উচিত।

তবে কেন এই পরিবর্তন প্রয়োজন বা কাদের পরিবর্তে কাদের দায়িত্ব দেওয়া উচিত, সে বিষয়ে তিনি পোস্টে বিস্তারিত কিছু উল্লেখ করেননি।
নাসীরুদ্দীন পাটওয়ারীর এ বক্তব্যের বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা—৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। ওই নির্বাচনে তিনি ৫৪ হাজার ১২৭ ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস পান ৫৯ হাজার ৩৬৬ ভোট। বিভিন্ন সময়ে নানা মন্তব্য করে তিনি আলোচনায় আসেন। এর আগে, কক্সবাজারে এক পথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে সমালোচনামূলক বক্তব্য দিলে বিএনপির নেতাকর্মীরা তার বিরুদ্ধে বিক্ষোভ করেন। গত ২২ মে ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনাও ঘটে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176139