রংপুরে অসহায় রোগীর মাঝে চিকিৎসা সহায়তা বিতরণ

রংপুরে অসহায় রোগীর মাঝে চিকিৎসা সহায়তা বিতরণ

রংপুর জেলা প্রতিনিধি : দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অসহায় রোগীদের চিকিৎসা ব্যয় বহনে সহায়তা দিতে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ১শ’ জন রোগীর মাঝে ৫০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখার আওতায় এ সহায়তা প্রদান করা হয়।

সোমবার (১৩ জুলাই) দুপুরে রংপুর গ্রুপ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায়। রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল আহসান সরকারের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন রংপুর গ্রুপের অতিরিক্ত পরিচালক মো. মিরাজুল মুহসিন।

অনুষ্ঠানে ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১শ’ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ৫০ লাখ টাকার অনুদানের চেক তুলে দেয়া হয়।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176114