চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সিয়াম আলী (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার ধান্যঘরা ক্লাব মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিয়াম আলী একই গ্রামের পলাশ উদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে দাদির সঙ্গে কার্পাসডাঙ্গা থেকে বাড়ি ফিরছিল সিয়াম। ধান্যঘরা ক্লাব মোড় এলাকায় পৌঁছে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাসটি আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176109