মাঠে রেফারির সঙ্গে কেন তর্কে জড়িয়ে ছিলেন মেসি
স্পোর্টস ডেস্ক : সুইজারল্যান্ড ম্যাচে পর্তুগিজ রেফারি জোয়াও পিনেইরোর সঙ্গে লিওনেল মেসির মাঠের বাগ্যুদ্ধ এবং একটি বিতর্কিত লাল কার্ড এখন ফুটবল দুনিয়ায় টক অব দ্য টাউন। সাধারণত মাঠে শান্ত মেজাজে থাকা মেসিকে খুব কম সময়ই রেগে যেতে দেখা যায়। কিন্তু ম্যাচের ৪৩ মিনিটে সুইজারল্যান্ডের একটি ফ্রি—কিক নেওয়ার আগমুহূর্তে দৃশ্যপট বদলে যায়।
আর্জেন্টিনার রক্ষণভাগের দেওয়ালে দাঁড়িয়ে থাকা মেসিকে নির্দিষ্ট দূরত্বে পিছিয়ে যেতে বলেন রেফারি পিনেইরো। কিন্তু পর্তুগিজ এই রেফারির কথা বলার সুর এবং অঙ্গভঙ্গি মেনে নিতে পারেননি মেসি। স্প্যানিশ গণমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী, তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মেসি রেফারিকে সাফ জানিয়ে দেন, ‘আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন।’
বিরতির পরও সেই রেশ কাটেনি। ফ্রি—কিক নেওয়ার পর ক্যামেরায় দেখা যায়, মেসি আবারও রেফারির দিকে এগিয়ে যাচ্ছেন। এবার আরও দৃঢ় কণ্ঠে নিজের আত্মসম্মান বজায় রেখে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন। আমাকে অসম্মান করবেন না। আমি আপনার সঙ্গে ঠিকভাবে কথা বলেছি, আপনিও আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন।’ মেসির এমন সোজাসাপ্টা প্রতিবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন বেশ প্রশংসিত হচ্ছে।
ম্যাচের বয়স যখন ৭২ মিনিট, তখন রেফারি পিনেইরো আবার আলোচনার কেন্দ্রে চলে আসেন। সুইস ফরোয়ার্ড ব্রিল এমবোলো মাঠে ডাইভ দিয়েছেনÑএমন অভিযোগে তাকে দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড দেখান। পিনেইরোর এই সিদ্ধান্তটি ম্যাচে নতুন করে বিতর্কের আগুন উসকে দেয়। ফুটবল বিশ্লেষকদের অনেকের মতেই, সিদ্ধান্তটি বড্ড বেশি কঠোর ছিল।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176048