বগুড়ার দুপচাঁচিয়ায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

বগুড়ার দুপচাঁচিয়ায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়ায় আলেম-ওলামাদের উদ্যেগে বগুড়া-নওগাঁ মহাসড়কে তিষিগাড়ী নামক এলাকায় রাস্তার দু‘ধারে আগাছা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ রোববার (১২ জুলাই) সকালে উপজেলা ঈমাম মুয়াজ্জিন সমিতির সভাপতি মাওলানা আজিজার রহমান ও উপজেলা মডেল মসজিদের পেশ ঈমাম মাওলানা মুফতি জোবাইদুর রহমানের নেতৃত্বে এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চালানো হয়।

উল্লেখ্য বগুড়া-নওগাঁ মহাসড়কে উপজেলা সদরে তিষিগাড়ী নামক স্থানে প্রায় দুর্ঘটনা ঘটে থাকে। এই স্থানের বাঁকে দুধারে বড় বড় আগাছা জন্ম নেওয়ায় কোনো পাশ থেকে কিছু দেখার সুযোগ ছিল না।

ফলে এই দুর্ঘটনার হাত থেকে সাধারণ মানুষদের রক্ষার্থে আলেম-ওলামারা প্রায় ২ ঘণ্টা ব্যাপি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের পরিচালনা করেন। এতে আলেম ওলামারা ছাড়াও মাদ্রাসার শিক্ষার্থীরা নেয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176021