চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চা দোকানির মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চা দোকানির মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিদ্যুৎস্পৃষ্টে জসিম উদ্দিন (৩৫) নামে একজন চা দোকানদারের মৃত্যু হয়েছে। তিনি শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে ট্রাক টার্মিনাল সংলগ্ন জসিম তার চায়ের দোকানে বৈদ্যুতিক বাল্ব লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176009