নওগাঁর রাণীনগরে নিষিদ্ধ জাল জব্দ ও জরিমানা

নওগাঁর রাণীনগরে নিষিদ্ধ জাল জব্দ ও জরিমানা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর বাজারে অভিযান চালিয়ে মাছ ধরা নিষিদ্ধ ১০ হাজার মিটার রিং ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এসময় জাল বিক্রির দায়ে দুই জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ রোববার (১২ জুলাই) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান এই অভিযান পরিচালনা করেন।

আবাদপুকুর বাজারে প্রকাশ্যে নিষিদ্ধ চায়না দুয়ারী রিং জাল ও কারেন্ট জাল বিক্রি হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান সেখানে অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রায় ১লাখ ২০ হাজার টাকা মূল্যের ২০০টি কারেন্ট জাল এবং ১১টি রিং জালসহ মোট ১০হাজার মিটার জাল জব্দ করা হয়।

এসময় নিষিদ্ধ জাল বিক্রির দায়ে গোলাম মোস্তফা (৫০) ও মাহাবুব আলম (৩৫) কে মৎস্য সুরক্ষা ও সংরক্ষন আইনে ৫০০ টাকা করে জরিমানা করা হয়। গোলাম মোস্তফা ও মাহাবুব আলম নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার বাসিন্দা। নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এই অভিযান চলমান থাকবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176006