রংপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা সুপার নিহত
রংপুর জেলা প্রতিনিধি: রংপুরের মর্ডান মোড়স্থ তুলা গবেষণা কেন্দ্রের সামনে ঢাকা রংপুর মহাসড়কে স্পেশাল পরিবহণের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা সুপার নিহত হয়েছে। এ ঘটনার পরপরই বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে বিক্ষোভ করে উত্তেজিত জনতা।
আজ রোববার (১২ জুলাই) সকালে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মাওলানা আবুল কাশেম নগরীর জিয়াতপুকুর মাজার শরীফ দাখিল মাদ্রাসার সুপার হিসেবে কর্মরত ছিলেন। তিনি মিঠাপুকুর উপজেলার ১১নং বড়বালা ইউনিয়নে আটপুনিয়া গ্রাামের বাসিন্দা।
জানা যায়, নিহত মাদ্রাসার সুপার আবুল কাশেম তার ৭বছরের মেয়েকে মাদ্রাসায় পৌঁছে দিতে রংপুর-ঢাকা মহাসড়কের লোকাল লেন দিয়ে হেটে যাচ্ছিলেন। এসময় লেন পরিবর্তন করে স্পেশাল পরিবহণের একটি যাত্রীবাহী বাস লোকাল লেনে ঢুকে যায় এবং ইউটার্ন নিতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় আবুল কাশেম।
রংপুর তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম রফিক বলেন, ঘটনার পর থেকে বাস চালক পলাতক রয়েছে। আমরা চালককে গ্রেফতার অভিযান পরিচালনা করছি। নিহতের মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175992