কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৭ দোকান, লাখ টাকার ক্ষতি

কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৭ দোকান, লাখ টাকার ক্ষতি

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ব্যাসপুর বাজারে অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে।

আজ রবিবার (১২ জুলাই) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ীদের জানান, বাজারের একটি পেট্রোলের দোকান থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে তাদের ধারনা। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। অগ্নিকাণ্ডে বাজারের সাতটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। ব্যবসায়ীদের দাবি, এতে প্রায় ১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

কাশিয়ানী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রেজাউল মাওলা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 
 
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175984