বগুড়ার আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে চুরির ঘটনা ঘটেছে। এব্যপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জাকির হোসেন আজ রোববার (১২ জুলাই) আদমদীঘি থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়, গত বৃহস্পতিবার বিকেলে ৫ টায় অফিস শেষ করে অফিসের জানালা দরজা সঠিক ভাবে তালাবদ্ধ করে সকলেই অফিস ত্যাগ করে নিজ নিজ বাসায় চলে যান। গত রোববার সকাল ৯টায় তিনি অফিসে এসে দেখতে পান অফিসের একটি জানালার লোহার রড ভাঙ্গা ও খোলা অবস্থায় রয়েছে।
এরপর অফিসের ভিতর প্রবেশ করে দেখেন অফিসের একটি কম্পিউটার, একটি প্রিন্টার, একটি স্ক্যানার ও একটি মনিটরসহ বিভিন্ন সামগ্রি চুরি হয়ে গেছে। চোরেরা জানালার লোহার শিক ভেঙ্গে ঘরে প্রবেশ করে এসব মালামাল চুরি করে নিয়ে গেছে।
আদমদীঘি থানার ইন্সপেক্টর (তদন্ত) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনা থানার উপ-পরিদর্শক আরাফাত রহমানকে তদন্তের জন্য দায়িত্ব দেয়া হয়েছে। ওই অফিসের সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে চোর শনাক্ত ও গ্রেফতার করতে অভিযান চলমান রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175982