মাঠে নামছে ইংল্যান্ড-নরওয়ে, একাদশে আছেন যারা

মাঠে নামছে ইংল্যান্ড-নরওয়ে, একাদশে আছেন যারা

স্পোর্টস ডেস্ক : সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নরওয়ের বিপক্ষে মাঠে নামছে ইংল্যান্ড। শনিবার (১১ জুলাই) মায়ামির হার্ডরক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৩টায় শুরু হবে হাইভোল্টেজ ম্যাচটি।

নিজেদের শক্তির জায়গা অটুট রেখে মাঠে নামছে ইংল্যান্ড। থ্রি লায়ন্সদের হয়ে গোলপোস্টের নিচে থাকছেন জর্ডান পিকফোর্ড। রক্ষণভাগে থাকছেন এজরি কনসা, মার্ক গেহি ও জন স্টোনস। মাঝমাঠের নিয়ন্ত্রণ নিতে ডেক্লান রাইসের সাথে থাকছেন নিকো ও'রাইলি ও এলিয়ট অ্যান্ডারসন। 

আর আক্রমণে প্রতিপক্ষের রক্ষণভাগকে চাপে রাখতে নামছেন জুড বেলিংহাম, ননি মাদুয়েকে, অ্যান্থনি গর্ডন এবং দলের প্রাণভোমরা হ্যারি কেইন।

অন্যদিকে, নরওয়ে তাদের শক্তিশালী স্কোয়াড নিয়েই ইংল্যান্ডকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। তাদের গোলবার সামলাবেন ওরইয়ান নিলান্ড। রক্ষণভাগে থাকছেন ক্রিস্টোফার আয়ের, ডেভিড মোলার উলফ, টোরবিয়র্ন হেগেম ও জুলিয়ান রিয়ারসন।
 
মাঝমাঠের সৃজনশীলতার দায়িত্বে থাকছেন মার্টিন ওডেগার্ড ও প্যাট্রিক বার্গ। আর গোল আদায়ের মূল দায়িত্ব থাকছে আর্লিং হলান্ড ও আলেক্সান্দার সরলথের ওপর।

ইংল্যান্ডের একাদশ: জর্ডান পিকফোর্ড, এজরি কনসা, মার্ক গেহি, জন স্টোনস, নিকো ও'রাইলি, এলিয়ট অ্যান্ডারসন, ডেক্লান রাইস, ননি মাদুয়েকে, অ্যান্থনি গর্ডন, জুড বেলিংহাম ও হ্যারি কেইন।

নরওয়ের একাদশ: ওরইয়ান নিলান্ড, ক্রিস্টোফার আয়ের, ডেভিড মোলার উলফ, টোরবিয়র্ন হেগেম, প্যাট্রিক বার্গ, সান্ডার বার্গ, মার্টিন ওডেগার্ড, আন্দ্রেয়াস শেলদেরুপ, আলেক্সান্দার সরলথ, জুলিয়ান রিয়ারসন ও আর্লিং হলান্ড।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175885