নওগাঁর পত্নীতলায় মাদক সংশ্লিষ্ট অপরাধে মহিলা আটক
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিখি: পত্নীতলা থানা পুলিশ অভিযান চালিয়ে মাদকদ্রব্য সংশ্লিষ্ট অপরাধে জড়িত এক মহিলাকে আটক করে। গতকাল শুক্রবার দিবাগত রাতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক উপজেলার পাইকড় গ্রামের রাইহানের স্ত্রী সুফিয়াকে(৪০) আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অথদণ্ড দিয়ে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়।
উক্ত সুফিয়ার বিরুদ্ধে পূর্বেও দু’টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক নিশ্চিত করেছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175866