দিনাজপুরের চিরিরবন্দরে ছাদ থেকে পড়ে শিক্ষার্থী নিহত
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে পাখি ধরতে গিয়ে ছাদ থেকে পড়ে লাবু ইসলাম নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনাটি গতকাল শুক্রবার আনুমানিক সন্ধ্যা ৭টায় উপজেলার হেলিপোর্ট পাড়ায় ঘটেছে। নিহত লাবু ইসলাম(১২) উপজেলার আব্দুলপুর ইউনিয়নের হেলিপোর্ট পাড়ার শাকিল হোসেনের ছেলে এবং সিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যার সময় লাবু ছাদে উঠে পাখি ধরতে যায়। এসময় সে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দিনাজপুরে স্থানান্তর করা হয়। দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আব্দুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ ময়েন উদ্দিন শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175865