ঢাকার মাঠে স্পীড স্কেটিংয়ে আবারও বগুড়ার ক্ষুদে স্কেটারদের সাফল্য

ঢাকার মাঠে স্পীড স্কেটিংয়ে আবারও বগুড়ার ক্ষুদে স্কেটারদের সাফল্য

গতকাল শুক্রবার বিকেল ৩টায় ঢাকার জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্স গ্রাউন্ডে জয় স্কেটিং ক্লাব ও বাসাবো স্কেটিং ক্লাবের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দ্বিতীয় ওপেন হুইলস অব ফায়ার স্কেটিং প্রতিযোগিতা-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে।

এই প্রতিযোগিতায় অনূর্ধ (৬-১৬) জুনিয়র গ্রুপ এবং (১৭-১৮) সিনিয়র গ্রুপ এই ২টি প্রধান ক্যাটাগরির অধিনে মোট ৮টি গ্রুপে বিভক্ত হয়ে ২০টি আকর্ষণীয় ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়। জাতীয় পর্যায়ের স্কেটিং প্রতিযোগিতায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত ১১টি ক্লাবের সর্বমোট ১৩৫ জন স্কেটার অংশগ্রহণ করেন।

ঢাকার বাইরের ক্রীড়া সংগঠন হিসেবে বগুড়া রোলার স্কেটিং ক্লাব থেকে ৭ জন এবং বগুড়া ক্যান্টনমেন্ট স্কেটিং ক্লাব থেকে ১ জনসহ বগুড়া জেলার মোট ৮ জন ক্ষুদে স্কেটার জুনিয়র গ্রুপের ৮টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেন। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই আসরে চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে বগুড়ার ক্ষুদে স্কেটাররা ৮টি ইভেন্টের মধ্যে ৬টি ইভেন্টেই শিরোপা (পদক) অর্জন করতে সক্ষম হন।

বগুড়া জেলার বিজয়ী স্কেটাররা হলো (৬-৮) বালক গ্রুপ: মোঃ শিমুল প্রামাণিক সিয়াম (স্বর্ণ পদক) (৬-৮) বালক গ্রুপ: মোঃ রিদওয়ানুল ইসলাম তাজ (তাম্র পদক), (৮-১০) বালিকা গ্রুপ: মোছাঃ মাহি ইসলাম রোজা (রৌপ্য পদক), (৮-১০) বালক গ্রুপ: মোঃ শাহরিয়ার কবির স্মরণ (রৌপ্য পদক), (১০-১২) বালক গ্রুপ: মোঃ আদিয়াত ইসলাম দুরন্ত (তাম্র পদক), অনূর্ধ্ব-৬ বালিকা গ্রুপ: অরুন্ধতী ওরিন (তাম্র পদক)

এছাড়াও উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সফলতার সাথে রেস শেষ করার স্বীকৃতিস্বরূপ বিশেষ  ফিনিশার মেডেল লাভ করেছেন বগুড়ার এস জাহান জিম এবং আরহাম রহিম। প্রতিযোগিতা শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার ও মেডেল বিতরণ করেন  রেলপথ, সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সহ-সভাপতি মো. জাভেদ এবং যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাদিম।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175858