বগুড়ার পুণ্ড্র ইউনিভার্সিটিতে সামার-২৬ সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
দেশের উত্তরাঞ্চলের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে সামার-২৬ সেমিস্টারে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১১ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনে অনুষদ ভিত্তিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ, ব্যবসায় শিক্ষা অনুষদ এবং আইন অনুষদে ভর্তিচ্ছুক আন্ডারগ্রাজুয়েট শিক্ষার্থীরা ৫০ নম্বরের এমসিকিউ প্রশ্নপত্রে ১ ঘণ্টার পরীক্ষায় অংশগ্রহণ করে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. রফিকুল আহসান, ট্রেজারার (ভারপ্রাপ্ত) ও পরিচালক (অর্থ) মোঃ আফসার আলী এফসিএমএ, রেজিস্ট্রার গৌতম কুমার, প্রক্টর, উপদেষ্টা (ছাত্র কল্যাণ) ও প্রশাসকবৃন্দ ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন এবং অভিভাবকবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। পুণ্ড্র ইউনিভার্সিটিতে ৪টি অনুষদে আন্ডার গ্রাজুয়েট ও গ্রাজুয়েটসহ সর্বমোট ১৯টি প্রোগ্রাম চালু রয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির নির্দেশনা অনুসারে পুণ্ড্র ইউনিভার্সিটি আউটকাম বেইজড এডুকেশন কারিকুলাম অনুযায়ী বাই সেমিস্টার পদ্ধতিতে অর্থাৎ বছরে দু’টি সেমিস্টার স্প্রিং ও সামার এই দুই সেমিস্টারের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। উল্লেখ্য যে, আজ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলেও আসন খালি থাকা সাপেক্ষে বিশেষ ব্যবস্থায় ভর্তি পরীক্ষার মাধ্যমে সামার-২০২৬ সেমিস্টারের ভর্তি প্রক্রিয়া চলমান থাকবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175853