বগুড়া মহানগরের টেম্পল রোডে বিকট শব্দ, জনমনে আতঙ্ক

বগুড়া মহানগরের টেম্পল রোডে বিকট শব্দ, জনমনে আতঙ্ক

শহর প্রতিনিধি (বগুড়া) : বগুড়া মহানগরের সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ারের পূর্ব দিকের টেম্পল রোডের মুখে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের বগুড়া জেলা কার্যালয়ের সামনে আজ শনিবার (১১ জুলাই) দুপুর দুইটার দিকে বিকট শব্দের আওয়াজ শুনতে পায় এলাকার ভ্রাম্যমাণ চা-পান-কাঠের আসবাবের দোকানী ও মার্কেটের ব্যবসায়ীরা।

প্রত্যক্ষদর্শী কয়েকজন এবং আশেপাশের দোকানী ও মার্কেটের ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, তারা প্রথমে ভেবেছিলেন কেও হয়তো কোন বিস্ফোরক জাতীয় হাতবোমা নিক্ষেপ করেছে। আবার তাদের অনেকে অনুমাণ করেছিলেন, ডাকঘরের দক্ষিণ পাশে সড়কের ওপর থাকা ভ্যানগাড়ীর বা টেম্পল রোডে চলাচলরত অটো রিকশা /রিকশার চাকা ফেটে এমন আওয়াজ হয়েছে।

পরে তারা দেখতে পান পটকা বা বাজি সদৃশ্য সুতলীর কুন্ডলীর অংশবিশেষ সড়কের ওপর পরে আছে। এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, খবর পেয়ে পরিদর্শনে যেয়ে বিস্ফোরিত পটকার খোসা পাওয়া যায়।

ধারণা করা যাচ্ছে পথ শিশুরা এমন কাজ করতে পারে। কোন বিস্ফোরক বা বিস্ফোরক দ্রব্যের আলামত পাওয়া যায় নি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175849